Web Analytics

যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পিকে সাংগঠনিক পদ থেকে স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার মাইদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক দাবি, নেশার টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগ প্রকাশ্যে আসে। ভুক্তভোগী স্ত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে। অভিযোগ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগ সামনে আসার পর কেন্দ্রীয় ছাত্রদল বিষয়টি আমলে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে মাইদুল ইসলামের পদ স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।