Web Analytics

দুই মাস চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে আবার কয়লা উত্তোলন শুরু হয়েছে। খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে বৃহস্পতিবার ভোরে প্রাথমিকভাবে উত্তোলন শুরু হয়। প্রতিবেদনে শুক্রবার সকাল থেকে কার্যক্রম শুরুর কথাও বলা হয়েছে।

গত ১২ আগস্ট ভূগর্ভের ১৩০৯ নম্বর ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় উত্তোলন বন্ধ হয়েছিল। ওই ফেইজ থেকে ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছিল। প্রায় দুই মাস ধরে আগের ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তর এবং বিভিন্ন কারিগরি কার্যক্রম পরিচালিত হয়েছে।

কান মো. জাফর সাদিক বলেন, নতুন ফেইজটি ক্রিটিক্যাল হওয়ায় পুরোদমে কয়লা উত্তোলন শুরু হতে কিছুটা সময় লাগবে। এই ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হতে পারে। তিনি জানান, খনির কোলইয়ার্ডে বর্তমানে ৬ লাখ মেট্রিক টনের বেশি কয়লা মজুত রয়েছে, যদিও এর ধারণক্ষমতা ২ লাখ ২০ হাজার মেট্রিক টন। উত্তোলন শুরু হওয়ায় খনিতে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।