Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এসডিজি চ্যালেঞ্জ ২০২৬-এ স্বর্ণপদক জিতেছেন। পরিবেশবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগে গবেষণা উপস্থাপন করে তিনি এই অর্জন করেন। ব্যবসায় প্রশাসন বিভাগের এই শিক্ষার্থী তাঁর গবেষণা দল ‘সজারু’র হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার সাইবারজায়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে প্রতিযোগিতার চূড়ান্ত আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হয়।

২৬ সেপ্টেম্বর মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্টস অর্গানাইজেশনের ড. হাজি রাজমি বিন আবদুর রাজাক সিয়ামের হাতে স্বর্ণপদক তুলে দেন। দেশে জাতীয় পর্যায়ের আসরে শ্রেষ্ঠত্ব প্রমাণের পর তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ পান।

এসডিজি ১৩ বা জলবায়ু কার্যক্রমকে সামনে রেখে তাঁর গবেষণার শিরোনাম ছিল ‘ডিকোডিং দ্য গ্লোবাল গ্রিন ট্রানজিশন: এআই-বেসড মেজারমেন্ট অব ট্রানজিশন ন্যারেটিভস অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস ফর ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি’। গবেষণায় বিভিন্ন দেশের প্রতিশ্রুতি ও বাস্তব অগ্রগতি বিশ্লেষণে এআইভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হয় এবং সবুজ রূপান্তরের সঙ্গে আর্থিক স্থিতিশীলতার সম্পর্ক তুলে ধরা হয়। সিয়াম বলেন, এই স্বীকৃতি তাঁকে বৃহত্তর পরিসরে গবেষণায় কাজ করতে অনুপ্রাণিত করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।