Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের জন্য যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত সভায় তিনি বলেন, ফল ও খেজুরের শুল্ক যৌক্তিকীকরণ, ভোগ্যপণ্য আমদানিতে ঋণের সুদহার কমানো নিয়ে আলোচনা এবং পরিবহন ও খালাসের বাধা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, ভোজ্যতেল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ পাইপলাইনে রয়েছে এবং আমদানির জন্য এলসি খোলার কার্যক্রম স্বাভাবিক আছে। কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি চলবে। খেজুরের শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে এবং ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংকঋণের সুদহার কমানো নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা হবে বলে তিনি জানান।

লজিস্টিকস ব্যয় ১৬ শতাংশ থেকে কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো ও পরিবহন প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগের কথাও বলেন মন্ত্রী। ব্যবসায়ী নেতারা ডাল, ছোলা, গম, ভোজ্যতেল ও চিনিসহ প্রধান পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দেন এবং কাস্টমস, বন্দর ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।