Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি সম্পূর্ণ পতনের কারণে বর্তমান অবস্থান তাঁর কাছে অনেক বেশি ভালো লাগছে।

ট্রাম্প বলেন, তিনি ইরানকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করার চেষ্টা করছেন না। ওয়াশিংটন তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি চাইছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা-ও তিনি নাকচ করে দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ইরান অনিবার্য পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ইরানের জনগণ কবে জেগে উঠে প্রতিরোধ করবে। প্রতিবেদনের সূত্র হিসেবে আল জাজিরার নাম উল্লেখ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।