Web Analytics

মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি জানিয়েছে, আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। ঘোষণায় বলা হয়েছে, আগামী ১৮ মে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হবে এবং ইসলামী বিধান অনুযায়ী জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। অন্যদিকে তুরস্ক চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ঈদের তারিখ নির্ধারণ করেছে। দেশটি দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ইসলামি মাস ও ধর্মীয় উৎসবের দিন নির্ধারণ করে আসছে।

এদিকে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে এবং বিশ্বের অধিকাংশ দেশে ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।