Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চ পর্যায়ের আরও ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয় বলে সেনাবাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। এর আগে ২২ ফেব্রুয়ারি ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।

নতুন আদেশ অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে এবং বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মেলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে অ্যাডজুট্যান্ট জেনারেল এবং সেনা সদরের অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মেলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজেস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।

২২ ফেব্রুয়ারির রদবদলে লে. জেনারেল মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ এবং লে. জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।