Web Analytics

চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা-নিন্দপুর রঙের বাজার সংযোগ সড়কের নতুন নির্মিত সেতুটি উদ্বোধনের আগেই ধসে পড়তে শুরু করেছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় ১২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণে ২ কোটি ৩১ লাখ ৭১ হাজার ১১৬ টাকা বরাদ্দ ছিল। মেসার্স হারুন অ্যান্ড সন্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করে। সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের গার্ডওয়ালের নিচের মাটি সরে গেছে এবং সংযোগ সড়কে বড় ফাটল ও গর্ত সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং প্রকৌশল কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন জানান, বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তিনি আরও বলেন, ঠিকাদার এখনো পুরো বিল পাননি এবং কাজের মান যাচাইয়ের পরই চূড়ান্ত বিল দেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।