Web Analytics

বলিভিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে অন্তত নয়জন নিহত ও ২২ জন আহত হয়েছে। বুধবার ভোরে রাজধানী লা পাজ থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে ছোট শহর চালাকোলো এলাকায় ওরুরো শহরের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে একটি নবজাতকও ছিল, যাকে চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতা এ দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৪ বছর বয়সী বাসচালকও আহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, বলিভিয়ায় প্রতি বছর অন্তত ১ হাজার ৪০০ জন সড়ক দুর্ঘটনায় মারা যান, যার বেশিরভাগই চালকের অবহেলা ও যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।