গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও বাগ্বিতণ্ডার ঘটনায় দায়ের করা মামলায় ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান। এর আগে শুক্রবার ভোরে পৌরসভার গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি এবং গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি পৌর জামায়াতের সাবেক আমির ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। গত ২৫ মার্চ রাতে জামায়াতের যুব বিভাগের কয়েকজন নেতা থানায় অভিযোগপত্র দিতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে, এতে ওসিসহ আটজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১–১২ জনকে আসামি করে মামলা হয়। ঘটনার পর উপজেলা জামায়াত শাখা একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।