Web Analytics

প্রখ্যাত আলেম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং বিদায়ী মহাপরিচালক আ. ছালাম খানকে সংবর্ধনা জানানো হয়।

পরিচিতি সভায় মুফতি বাকী নদভী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে রাজনৈতিক হাতিয়ার নয় বরং আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ ও গবেষকদের অংশগ্রহণে একটি আধুনিক, সেবামুখী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করছে। তিনি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি শৃঙ্খলা, সততা ও সরকারি বিধি-বিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করে নতুন উদ্যম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।