জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাকে অবরুদ্ধ এবং হেনস্তার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত মঙ্গলবারের চিঠিতে কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন কমিটির সভাপতি। সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমির, যুগ্ম সচিব নাফিসা আরেফীন, আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। কাজের সুবিধার জন্য কমিটি প্রয়োজনীয়সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবে।
বকেয়া বেতন, সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী রোববার থেকে বিক্ষোভ করছেন। সোমবার তারা উপাচার্য অধ্যাপক এসএম আমানুল্লাহকে অবরুদ্ধ করেন। পরে সিন্ডিকেট মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব অফিস বন্ধের সিদ্ধান্ত নেয় এবং উপাচার্য রাতে পুলিশ প্রহরায় ক্যাম্পাস ছাড়েন। আন্দোলনকারীরা বলেন, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে মঙ্গলবারের বৈঠকে কোনো সমাধান হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।