Web Analytics

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। এতে একজন নিহত, পাঁচ শতাধিক পুলিশ সদস্য আহত এবং প্রায় ১ হাজার ৮০০ জন গ্রেপ্তার হয়েছেন। রোববার সকালে বিভিন্ন শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের চিহ্ন দেখা যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের বিক্ষোভে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজনের মৃত্যু হয়। রাজধানীতে ৮৫৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। দেশজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের মাসব্যাপী আন্দোলনের সঙ্গে জীবনযাত্রার ব্যয় ও সরকারি সেবার অবনতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ যুক্ত হওয়ায় বিক্ষোভ ব্যাপক হয়।

বেশির ভাগ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কিছু গোষ্ঠী সরকারি ভবনে হামলা, বিলাসবহুল দোকান ও সুপারমার্কেটে লুটপাট এবং পুলিশ সদস্য ও গাড়িতে হামলা চালায়। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, সহিংসতার কোনো জায়গা নেই এবং হামলা-লুটপাটে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। লিল, মার্সেই, স্ট্রাসবুর্গ ও বোর্দোসহ বিভিন্ন শহরে পরিচ্ছন্নতা ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।