Web Analytics

গাজায় দুই বছর ধরে চলা সামরিক অভিযানে ইসরাইলের অর্থনৈতিক ক্ষতি ৫৭ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে বলে জানিয়েছে ব্যাংক অব ইসরাইলের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন। ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির ক্ষতি হয়েছে প্রায় ১৭৭ বিলিয়ন শেকেল, যা মোট দেশজ উৎপাদনের প্রায় ৮ দশমিক ৬ শতাংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ক্ষতির বড় অংশ গাজায় সংঘটিত গণহত্যার কারণে হয়েছে।

প্রতিবেদনটিতে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব অন্তর্ভুক্ত করা হয়নি। মার্চের শুরুতে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ২০২৬ সালের সংশোধিত বাজেট অনুমোদন করে, যেখানে যুদ্ধের অর্থায়নের জন্য অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়। ব্যাংক অব ইসরাইল জানায়, ইরানে ইসরাইলি হামলার সমালোচনা করা ইউরোপীয় ইউনিয়নের আট দেশের সঙ্গে বাণিজ্য ২০২৫ সালে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার কমেছে।

প্রতিবেদনটি আরও সতর্ক করেছে যে, ইসরাইলের সমালোচনামূলক অবস্থান নেওয়া দেশগুলোর সঙ্গে রপ্তানি আরও কমতে পারে, যার প্রাথমিক লক্ষণ ইতোমধ্যে দেখা গেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।