ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১২ দিনব্যাপী বর্ষাকালীন লার্ভা জরিপ শুরু করেছে। সোমবার, ২৮ সেপ্টেম্বর নগর ভবনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন। জরিপটি ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে।
ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে দৈবচয়ন ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডের ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সংস্থাটির ১০টি অঞ্চলে মশার প্রাদুর্ভাব ও লার্ভার প্রধান উৎস চিহ্নিত করা হবে। ডিএসসিসি এবং স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৭২ জন মাঠকর্মী জরিপে অংশ নিচ্ছেন। তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতার জন্য ব্যবহার করা হচ্ছে কোবো টুলবক্স অ্যাপ্লিকেশন।
জরিপ শেষে ব্রেটু, হাউস, কনটেইনার ও পিউপা ইনডেক্স নির্ধারণ করা হবে। বিআই ইনডেক্স ২০ বা তার বেশি হলে এলাকাকে ঝুঁকিপূর্ণ, ১০ থেকে ১৯ হলে মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ১০-এর নিচে হলে সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হবে। ফলাফলের ভিত্তিতে হটস্পটে পরিচ্ছন্নতা অভিযান, লার্ভিসাইড প্রয়োগ ও বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম জোরদার করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।