Web Analytics

ফিলিস্তিনিদের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই তালিকাভুক্তি অনেক আগেই হওয়া উচিত ছিল এবং সিদ্ধান্তটি আসতে দেরি হওয়ায় তিনি অতীতে হতাশা প্রকাশ করেছিলেন।

রিম আলসালেম জানান, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের বিরুদ্ধে ইসরাইলের পক্ষ থেকে সংঘটিত পরিকল্পিত, ব্যাপক ও ভয়াবহ যৌন সহিংসতার ঘটনা স্বাধীনভাবে নথিভুক্ত ও যাচাই করা হয়েছে। এর আগে জানা যায়, যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার সঙ্গে জড়িত দেশের তালিকায় নাম অন্তর্ভুক্ত করায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন অনুযায়ী, গাজায় চলমান ইসরাইলি হামলা ও বন্দিশিবিরে আটক ফিলিস্তিনিদের ওপর যৌন সহিংসতার অভিযোগ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।