Web Analytics

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলার সিমারিয়া এলাকায় সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি রাঁচি থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে। সন্ধ্যা ৭টা ১১ মিনিটে উড্ডয়নের প্রায় আধা ঘণ্টা পর বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বাড়িয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বিমানে থাকা সাতজনই প্রাণ হারিয়েছেন।

রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানান, উড্ডয়নের পর বিমানটি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কিছুক্ষণ পরই রাডার থেকে হারিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া বইছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। রোগীর স্বজনেরা জানান, সড়কপথে ঝুঁকি থাকায় চিকিৎসকের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।