Web Analytics

ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেছেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ড্রিম জেনারেশন কমপ্লেক্স হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কর্মমুখী ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার আহ্বান জানান। ইউনিভার্সিটি স্টাডি ফোরাম, উত্তরা, ঢাকা ‘বাংলাদেশে শিক্ষার সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাত কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বর্তমান শিক্ষা সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে উত্তরণের জন্য বাস্তবসম্মত কিছু সুপারিশ তুলে ধরেন। ইউনিভার্সিটি স্টাডি ফোরামের সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফ্যাকাল্টি মেম্বার ড. মো. রাশেদুল আলমের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ওপেন সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক ও শিক্ষকরা শিক্ষা সিলেবাসে নৈতিক শিক্ষার সংকট, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং গবেষণাবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেন। বক্তাদের মতে, নৈতিক ও কর্মমুখী শিক্ষা ছাড়া সমৃদ্ধ দেশ ও জাতি গঠন সম্ভব নয়। শিক্ষা খাতের বিদ্যমান সংকট নিরসনে সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা মত দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।