Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ করতে এবং বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে চিফ লিগ্যাল এইড অফিসারদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চিফ লিগ্যাল এইড অফিসাররা প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করে তাদের জীবন ও বাস্তবতা জানার সুযোগ পাচ্ছেন। এই অভিজ্ঞতা তাদের পেশাগত জ্ঞান সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে বিচারিক দায়িত্ব পালনের সময় আরও কার্যকর ও মানসম্মত রায় দিতে সহায়ক হবে। তিনি জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কর্মকর্তাদের উত্থাপিত সমস্যা ও দাবি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী। যানবাহন-সংক্রান্ত সমস্যায় বিকল্প ব্যবস্থা এবং ছুটিসংক্রান্ত বিষয়েও উদ্যোগের কথা বলেন তিনি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কার্যক্রমের অর্জন ও অগ্রগতির ইতিবাচক চিত্র জাতির সামনে তুলে ধরার আশা প্রকাশ করেন। প্রথমবারের এই প্রশিক্ষণে ৩৩ জন অংশ নেন এবং জাইকা সহযোগিতা করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।