Web Analytics

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা শহরে একটি হিন্দু মন্দিরকে লক্ষ্য করে বন্দুক হামলার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটিতে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ও বর্ণবৈষম্য বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক মিডিয়া ব্রিফিংয়ে এ অবস্থান তুলে ধরেন মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শিকাগোর কাছাকাছি অরোরার ঘটনায় এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ভারত সরকার ইতোমধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছে। তিনি ঘটনাটিকে অত্যন্ত গভীর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনাটি যুক্তরাষ্ট্রে ভারতীয় সম্প্রদায়ের বিরুদ্ধে হেট ক্রাইম ও বর্ণবাদী বৈষম্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধির ইঙ্গিত দেয়।

হামলার চেষ্টার পর মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপের বিষয়টি ভারত লক্ষ্য করেছে বলে জানান জয়সোয়াল। তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় নাগরিকদের জানমাল, নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে তিনি মার্কিন কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান। একই ব্রিফিংয়ে তিনি কংগ্রেসওম্যান প্রমিলা জয়পালের মন্তব্যকে অযাচিত ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে উল্লেখ করেন এবং প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।