Web Analytics

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীকে পরিকল্পিত, দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে অবৈধ বিলবোর্ড ও অনুমোদনহীন বিজ্ঞাপন স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নগরজুড়ে অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং ধীরে ধীরে চট্টগ্রামকে সম্পূর্ণ বিলবোর্ডমুক্ত করা হবে। বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজীর দেউরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

এর আগে মেয়র চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট টিম, প্রকৌশল বিভাগ, পরিচ্ছন্নতা বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই স্থাপিত বিভিন্ন আকারের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।