Web Analytics

ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপস করবে না সৌদি আরব। বুধবার শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বছরের উদ্বোধনী অনুষ্ঠানে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষে বক্তব্য দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, হুথিরা ‘বিশৃঙ্খলা ও ধ্বংসের’ পথ বেছে নিয়েছে, যা ইয়েমেনের জনগণ ও পুরো অঞ্চলকে হুমকির মুখে ফেলছে।

সৌদি যুবরাজ বলেন, দেশের নিরাপত্তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো হুমকি বা হামলার বিরুদ্ধে কঠোর জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না। একই সঙ্গে উত্তেজনা কমাতে ও কূটনৈতিক সমাধানের পথকে সমর্থন করতে সম্ভাব্য সব চেষ্টা চালানো হচ্ছে। তিনি আগস্টে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কথা উল্লেখ করে বলেন, এর লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা ও দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো।

লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালিতে জাহাজে হামলার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক বা অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে আন্তর্জাতিক নৌপথ ব্যবহার গ্রহণযোগ্য নয়। অভিন্ন স্বার্থ রক্ষায় বহুজাতিক প্রতিরক্ষামূলক সামুদ্রিক জোট গঠনের কথাও জানান তিনি। গত সপ্তাহে সৌদি আরব তায়েফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীও চুক্তির আওতায় সৌদিকে সহায়তার কথা বলেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।