Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকারের ছয় মাস অতিক্রান্ত হলেও দেশের সার্বিক পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। মঙ্গলবার দলের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি দ্রব্যমূল্য, জ্বালানি খাত, জননিরাপত্তা ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তার ভাষ্য অনুযায়ী, দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে এবং জ্বালানি খাতে মানুষ দফায় দফায় হয়রানির শিকার হচ্ছে। জননিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি নেই বলেও তিনি মন্তব্য করেন। বিনিয়োগ পরিস্থিতিকে তিনি ভয়াবহ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, রাষ্ট্রের কাঠামোতে পরিবর্তন ও নীতিগত সংস্কার না হওয়াই পরিস্থিতির উন্নতি না হওয়ার কারণ।

আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর কেবল ব্যক্তির পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের গুণগত পরিবর্তন হয়নি। জনপ্রত্যাশা পূরণে সংস্কার, সাধারণ ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন এবং আর্থিক খাতে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানান তিনি। বৈঠকে গ্যাস-বিদ্যুতের সমস্যায় জনদুর্ভোগ ও উৎপাদন বিঘ্নিত হওয়ায় উদ্বেগ জানিয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।