Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহিমূলক সরকার বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় এসেছে। তিনি বলেন, এই সরকারের ক্ষমতায়ন মানেই সাধারণ মানুষের ক্ষমতায়ন, যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনকে ঘিরে সাধারণ মানুষের অভূতপূর্ব উচ্ছ্বাস দেখা গেছে, যা চাঁদপুরবাসীর ভালোবাসা ও আশার ঐতিহাসিক জাগরণে পরিণত হয়েছে। তিনি বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে মায়েরা পর্যন্ত প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাস্তায় নেমে এসেছেন, যা জনগণের আস্থার প্রতিফলন। সরকারের তিন মাসের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি জানান, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আগামীর বাংলাদেশকে স্বনির্ভর করে তুলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।