Web Analytics

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শতভাগ জয় নিয়ে এই পর্বে উঠেছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। দিনের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে গ্রুপ-২ এর লড়াইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়ে পাঁচ জয়ে এগিয়ে আছে ভারত।

ভারতের জন্য ম্যাচের আগে বড় চিন্তা অভিষেক শর্মা ও তিলক ভার্মার অফফর্ম। দল ব্যবস্থাপনা একাদশে পরিবর্তন আনতে পারে, যেখানে সঞ্জু স্যামসন সুযোগ পেতে পারেন। ব্যাটিং অর্ডার লম্বা করতে অক্ষর প্যাটেল বা ওয়াশিংটন সুন্দরের ওপর ভরসা রাখতে পারে ভারত। পেস আক্রমণে ফিরতে পারেন মোহাম্মদ সিরাজ। অধিনায়ক সূর্যকুমার যাদব এখনো অভিষেকের পক্ষে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক ধারাবাহিকভাবে ভালো সূচনা দিচ্ছেন, আর পেসার লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন রয়েছেন দুর্দান্ত ছন্দে। ফলে প্রোটিয়া দল অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।