Web Analytics

ঢাকা-৮ আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। মির্জা আব্বা মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন ৯৫ বছর বয়সী আব্দুল বারেক। তিনি জানান, এবার ভোটের পরিবেশ অত্যন্ত ভালো এবং এমন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। ভোটারদের অনেকে জানান, ভোট শুরুর আগেই দীর্ঘ লাইন পড়ে এবং তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এই আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় আসনটি সবসময় আলোচনায় থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী ও বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের পারস্পরিক বক্তব্যের কারণে আসনটি বিশেষভাবে আলোচিত হয়।

এই আসনে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৪৯৭ জন, যার মধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন, নারী ১ লাখ ২০ হাজার ৬৫১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট ১০৮টি কেন্দ্র ও ৫২৭টি ভোটকক্ষ রয়েছে। বিদেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৮ হাজার ৯৮২ জন ভোটার নিবন্ধন করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।