Web Analytics

চট্টগ্রাম মহানগরীর সব খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা এবং উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের সমন্বয় জোরদারে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার উপসচিব আশফিকুন নাহারের স্বাক্ষরিত অফিস আদেশ বৃহস্পতিবার প্রতিমন্ত্রী মীর শাহে আলম চসিক কার্যালয়ে মেয়রের হাতে তুলে দেন।

কমিটিতে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড, চট্টগ্রাম ওয়াসা, জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা থাকবেন সদস্য সচিব হিসেবে। অফিস আদেশে বলা হয়েছে, কমিটি খাল ও নালাগুলোর রক্ষণাবেক্ষণ, উন্নয়ন প্রকল্পের সমন্বয় এবং জনস্বার্থে সরকারের কাছে সুপারিশ করবে।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে প্রতিমন্ত্রী চট্টগ্রাম সফরে ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।