সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৫৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার আব্দুল মাজেদের পুত্র আসাদুল মোরল (৪৫) ও ইয়ার আলী মোল্যার পুত্র রুহুল আমিন মোল্লা (৩৯)।
র্যাব জানায়, অভিযানে ৪৫৪ বোতল উইনকেরিক্স ও ৮৮ বোতল এস্কাফ সিরাপসহ মোট ৫৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়। র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
উদ্ধার হওয়া ফেনসিডিল ও গ্রেপ্তার ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।