Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

উদ্বোধনের আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, তিন দিনব্যাপী এ মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা এবং সহজে ভূমি সেবা পাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।