Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে নিজের দপ্তরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরার সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন ক্যান্সারে আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান। সাক্ষাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, প্রধানমন্ত্রী জিসানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

সুজাউদ্দৌলা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এরপর দুই সপ্তাহের মধ্যে জানা যায়, ছোট ছেলে জিসান ক্যান্সারে আক্রান্ত। সাত মাস পর স্বামীকেও হারান তিনি। এই অবস্থায় অসহায় পরিবারটির পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আতিকুর রহমান রুমনের মাধ্যমে জিসানের চিকিৎসা চলছে এবং এখনো সেই ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।