২০২৪ সালের ৩১ জুলাই একটি সাহিত্য সংকলন প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে টেলস অব জুলাই। শুরুতে এটি ছিল একটি সংকলন প্রকাশের উদ্যোগ, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি গবেষণা, আর্কাইভিং, প্রকাশনা ও স্মৃতি সংরক্ষণের একটি সক্রিয় প্ল্যাটফর্মে রূপ নেয়। এখন পর্যন্ত তারা জুলাই বিপ্লবের নানা দিক, স্মৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে সাতটি গ্রন্থ প্রকাশ করেছে।
২০২৬ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ—‘জুলাইয়ের ফুল’, যেখানে ১১১ জন শিশু শহীদের জীবনের গল্প রয়েছে, এবং শহীদ ওসমান হাদিকে নিয়ে একটি স্মৃতিস্মারক গ্রন্থ। এর আগে তারা ‘রক্তাক্ত জুলাইয়ের কবিতা’, ‘ইন্টারনেট ক্র্যাকডাউনের দিনগুলো’সহ বিভিন্ন স্মরণ সংখ্যা প্রকাশ করেছে। ১৩ সদস্যের গভর্নিং বডির নেতৃত্বে প্ল্যাটফর্মটি পরিচালিত হচ্ছে, যার প্রতিষ্ঠাতা কবি ইস্রাফিল আকন্দ রুদ্র এবং নির্বাহী পরিচালক তাহসীন আহমেদ।
টেলস অব জুলাই আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এবং তাদের স্মৃতি সংরক্ষণ করে। পাশাপাশি তারা গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।