Web Analytics

প্রতিষ্ঠার ৩৬ বছর পরও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় সড়কের বেহালদশা, অপর্যাপ্ত ড্রেনেজ ও জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগ কমেনি। এসব সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ ৪৫টি অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের তালিকা করেছে। প্রথম পর্যায়ে সাতটি প্রকল্প বাস্তবায়নে ৪১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এ উন্নয়নকাজের জন্য চলতি বছরের ১৭ সেপ্টেম্বর আবেদন করা হয়।

পৌরসভার ডিটেইলস অব প্রায়োরিটি সাব-প্রজেক্ট নথিতে বিশ্বব্যাংককে অর্থায়নের উৎস, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরকে বাস্তবায়নকারী সংস্থা এবং কালীগঞ্জ পৌরসভাকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত কাজের মধ্যে বিভিন্ন এলাকায় সড়ক, ড্রেন ও সড়কবাতি নির্মাণ রয়েছে। ৪৫ প্রকল্পের তালিকায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে সুপার মার্কেট ও কিচেন মার্কেট নির্মাণের পরিকল্পনাও আছে।

বর্তমানে বলিদাপাড়া সড়কের ১ হাজার ৮৫ মিটার এবং শ্রীরামপুর সড়কের ১ হাজার ২৯০ মিটারের উন্নয়নকাজ চলছে। বাসস্ট্যান্ড থেকে বড়বাজার ও থানা সড়কসহ কয়েকটি সড়কের দরপত্র শেষ হলেও বর্ষার কারণে কাজ শুরু হয়নি। পৌর প্রকৌশলী কবির হাসান বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সড়ক যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।