Web Analytics

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ রুপসি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় আব্দুল লতিফের ব্যাগ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। পরে থানার উপ-পরিদর্শক আশরাফ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ পাবনা জেলার আমিনপুর থানার ট্যাং বাড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।