Web Analytics

বাংলাদেশের জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নির্ধারিত ভাষণ দিতে অধিবেশন কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ বিকেলে অধিবেশন শুরু হওয়ার পরপরই এই ঘটনা ঘটে।

রাষ্ট্রপতি ডায়াসের দিকে এগিয়ে বক্তব্য দিতে শুরু করলে বিরোধী সাংসদরা হট্টগোল চালিয়ে যান। রাষ্ট্রপ্রধান বক্তব্য শুরু করার পর জামায়াত জোটের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

ঘটনাটি সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরল এক বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে, যা চলমান অধিবেশনে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।