Web Analytics

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকার পর রোববার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। পাওয়ার গ্রিড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদানি পাওয়ার আগে এক বার্তায় জানায়, এপিএল গোড্ডার দ্বিতীয় ইউনিট ভোর ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়। কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি প্রস্তুত করা সম্ভব হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৮০০ মেগাওয়াট ক্ষমতার ওই ইউনিটের বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ করতে হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।