Web Analytics

রাজধানীর পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ণ ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে দুই দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, আসামি ও তাদের সহযোগীরা অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ খুলে সরকারবিরোধী প্রচার চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার, বিভিন্ন গ্রুপ যাচাই এবং উদ্ধার করা তথ্য ও আলামতের অসঙ্গতি ও রাষ্ট্রবিরোধী তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। মামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ও রাষ্ট্র-সরকারবিরোধী মনোভাবাপন্ন সংগঠনকে সহযোগিতা, তাদের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিদ্বেষ ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আনা হয়েছে। মামলায় দণ্ডবিধি, সাইবার সুরক্ষা আইন ২০২৬ এবং সন্ত্রাসবিরোধী সংশোধনী আইন ২০২৬-এর ধারা উল্লেখ রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।