Web Analytics

বাংলাদেশ দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী, কৃষির আধুনিকীকরণ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং হালকা প্রকৌশল খাতে জাপানি বিনিয়োগ ও অংশীদারত্ব চেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি নিরাপত্তা এবং সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতেও জাপানের সহযোগিতা চেয়েছেন। সোমবার, ২৬ অক্টোবর টোকিওতে সফরের প্রথম দিনের বিভিন্ন বৈঠক শেষে বাংলাদেশ দূতাবাসের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এ তথ্য জানান।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখা এবং বিনিয়োগ অংশীদারত্বের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছে। হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়নের পাঁচটি সুনির্দিষ্ট ক্ষেত্র, প্রযুক্তি নগরী প্রতিষ্ঠা এবং কৃষির আধুনিকীকরণে গুরুত্ব দিয়েছেন। জাইকার প্রেসিডেন্টও বাংলাদেশের সঙ্গে কাজ করার দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও শীর্ষ পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ সহায়তানির্ভরতার বদলে স্বচ্ছতা, জবাবদিহি, টেকসই উন্নয়ন ও পারস্পরিক বিনিয়োগের ভিত্তিতে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব গড়তে চায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।