Web Analytics

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গত বছরের রক্তাক্ত বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে শনিবার ভোরে কাঠমান্ডুর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭৪ বছর বয়সী এই নেতাকে গ্রেপ্তারের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে।

একটি তদন্ত প্যানেল ওলি ও লেখকের বিরুদ্ধে ‘ফৌজদারি অবহেলা’র অভিযোগে বিচারের সুপারিশ করার পর এই গ্রেপ্তারি অভিযান পরিচালিত হয়। গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের ক্ষোভে তীব্র আকার ধারণ করেছিল। পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাদের বেশির ভাগই ছিলেন সাধারণ আন্দোলনকারী।

এই নাটকীয় গ্রেপ্তারের ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন মাত্র একদিন আগে ৩৫ বছর বয়সী র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন্দ্র শাহ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।