Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার আলি ফাদাভি বলেছেন, হরমুজ প্রণালি এখনো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। টেলিভিশন সাক্ষাৎকারে তিনি সতর্ক করেন, জলপথটির দক্ষিণাংশে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত রুট ব্যবহারকারী জাহাজ যেকোনো সময় লক্ষ্যবস্তু হতে পারে। এই দক্ষিণাঞ্চলীয় রুটটি ওমানের উপকূল ঘেঁষে গেছে।

ফাদাভি বলেন, বর্তমানে ওই রুট দিয়ে প্রতিদিন মাত্র ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিমাণ তেল পরিবহন হতো, তার তুলনায় এ পরিমাণকে তিনি নগণ্য বলে উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকিও প্রত্যাখ্যান করেন এবং বলেন, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে, এবারও তারা ব্যর্থ হবে।

এসব মন্তব্যের মধ্যেই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে গেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অঞ্চলটির দেশগুলো থেকে দৈনিক গড়ে ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে। হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পাশাপাশি গালফ অব ওমানের টার্মিনাল এবং জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমেও এ তেল রপ্তানি করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।