Web Analytics

দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করতে মালয়েশিয়াকে ৫০টি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কিট দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার এ তথ্য জানান। প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সঙ্গে স্পেসএক্স প্রতিনিধিদলের বৈঠকের সময় অনুদানটির ঘোষণা দেওয়া হয়।

এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার বলেন, বৈঠকে স্টারলিংকের মাধ্যমে সহযোগিতা আরও জোরদার এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ইন্টারনেট সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। জেনডেলা ডিজিটাল অবকাঠামো উদ্যোগের আওতায় ইন্টারনেটের আওতা বাড়ানো ও সেবার মান উন্নয়নে স্টারলিংক সরকারকে সহায়তা করছে। এর মধ্যে সাবাহ ও সারাওয়াকের দূরবর্তী এলাকা এবং উপদ্বীপীয় মালয়েশিয়ার ওরাং আসলি জনগোষ্ঠীর বসতিও রয়েছে।

সাইবারজায়ায় স্টারলিংকের পয়েন্ট অব প্রেজেন্স অবকাঠামো চালুকে স্বাগত জানিয়েছেন আনোয়ার। তাঁর মতে, এতে স্থানীয় তথ্য আদান-প্রদান সহজ হবে এবং ব্যবহারকারীদের সেবার মান বাড়বে। তিনি বলেন, প্রযুক্তিগত অগ্রগতির সুফল মানুষের জীবনে বাস্তব সুবিধা আনতে হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি। প্রচলিত টেলিযোগাযোগ অবকাঠামো স্থাপন কঠিন বা সীমিত এমন এলাকায় সেবা পৌঁছাতে মালয়েশিয়া স্যাটেলাইট প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়িয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।