Web Analytics

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৪৯ জন মন্ত্রিসভার সদস্যকে শপথ পড়াবেন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

তবে আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে বাদ পড়েছেন কয়েকজন সিনিয়র নেতা। তাদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশারফ হোসেন, ড. আব্দুল মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, ড. ওসমান ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, ড. রেজা কিবরিয়া, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খায়রুল কবির খোকন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পূর্ণ মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদসহ অনেকে।

এই শপথ অনুষ্ঠান নতুন সরকারের কাঠামো গঠনের পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।