Web Analytics

বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিয়েছে সৌদি আরব। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আল-শেহরি যৌথ নৌ প্রতিরক্ষার তত্ত্বাবধান করবেন এবং সদস্য রাষ্ট্র ও অন্যান্য সামুদ্রিক জোটের সঙ্গে সমন্বয় করবেন। তিনি জোটের সনদের অধীনে বিভিন্ন মিশনও পরিচালনা করবেন। বাংলাদেশ, বাহরাইন, কমোরোস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন ৩০ জুলাই জোট গঠনের ঘোষণা দেয়।

সৌদি মন্ত্রণালয় জোটটিকে উন্মুক্ত আন্তর্জাতিক জোট হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে, নতুন সদস্যপদের আবেদন নিয়মিত আসছে। কিছু দেশ যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, অন্যরা সনদে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। ১২ ও ১৩ আগস্টের পরিকল্পনা সভায় প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত এবং আরও দেশকে যুক্ত করার পথ তৈরি করা হবে। জোটের লক্ষ্য নৌচলাচলের স্বাধীনতা, বাণিজ্যপথ ও জ্বালানি সরবরাহ রুট সুরক্ষা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।