Web Analytics

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা করা হয়েছে। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জনকে মিরপুর বিভাগে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে তেজগাঁওয়ে ৭৬ জন, মতিঝিলে ৬৮ জন, ওয়ারীতে ৫০ জন, লালবাগে ৪১ জন, রমনায় ৩৭ জন, উত্তরায় ৩৫ জন এবং গুলশানে ১৮ জন গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা বিভাগ সাতজন এবং সিটিটিসি বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।