বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন রামপাল উপজেলা প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েল ও সদস্য সোহান। বুধবার কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রামপাল পাওয়ার প্লান্টের গুরুত্বপূর্ণ মালামাল বহনকারী একটি ট্রাক ছিনতাইয়ের শিকার হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঠিকাদারদের পক্ষ থেকে ফকিরহাট থানায় মামলা করা হয়। মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে গেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব তাদের অবস্থান শনাক্ত করে। তদন্তে জানা গেছে, জুয়েল ও সোহান দীর্ঘদিন ধরে রামপাল এলাকায় একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করতেন, যারা মালবাহী যানবাহন ছিনতাই ও ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায়ে জড়িত ছিলেন।
স্থানীয়দের অভিযোগে এনসিপির জেলা পর্যায়ের কয়েকজন নেতার নাম এলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।