Web Analytics

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত-ই-খোদার স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের এ নির্দেশনা পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, বিধি অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

অধ্যক্ষদের আগামী মঙ্গলবার, ১০ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের সঙ্গে গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আনতে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলায় অবস্থিত।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।