Web Analytics

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা সাড়ে ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী সিনহার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরাও জানাজায় উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

মিজানুর রহমান সিনহা শনিবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বাংলাদেশ সময় ভোর ২টা ৪৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন এবং ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।