Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের মাধ্যমে পুনর্বাসনের শর্তে বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ বিভিন্ন স্থানে অফিস চালু করছে এবং বিএনপির নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে।

তিনি নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের দিন হামলায় আহত এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের দেখতে গিয়ে জানান, নির্বাচনের পর সারা দেশে পরিকল্পিত হামলা চলছে। তার দাবি, প্রায় এক হাজারের কাছাকাছি নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিএনপিতে অন্তর্ভুক্ত করে বিরোধী মত দমন করা হচ্ছে এবং সাধারণ ভোটাররাও হামলার শিকার হচ্ছেন।

আসিফ মাহমুদ অন্তর্বর্তী ও সম্ভাব্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান, সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি বিএনপির কাছ থেকে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান দাবি করেন এবং বলেন, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো উচিত নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।