বাংলাদেশ ব্যাংক আজ বুধবার দুপুরে নির্ধারিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) সভা স্থগিত করেছে। নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানোর পরিকল্পনা করেছিলেন। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ব্যাংকঋণের সুদহার কমে আসবে বলে ধারণা করা হচ্ছিল।
সাত সদস্যবিশিষ্ট মুদ্রানীতি কমিটির চেয়ারম্যান গভর্নর মোস্তাকুর রহমান। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বিআইডিএস মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের। পরিচালনা পর্ষদ মনোনীত একমাত্র সদস্য সাদিক আহমেদ কমিটি থেকে পদত্যাগ করেছেন।
সাবেক গভর্নর আহসান এইচ মনসুর গত মাসে সর্বশেষ মুদ্রানীতি ঘোষণা করেছিলেন, যেখানে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়। ২০২৪ সালের অক্টোবর থেকে এই হার অপরিবর্তিত রয়েছে। নভেম্বর মাসে মূল্যস্ফীতি ১১ দশমিক ৩৮ শতাংশে উঠলেও জানুয়ারিতে তা কমে ৮ দশমিক ৫৮ শতাংশে নেমে আসে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।