Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ২০ শতাংশ বেশি। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।

পাটওয়ারী বলেন, গত এক সপ্তাহ ধরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এবং মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করেছে এনসিপি। দলের জরিপ অনুযায়ী, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপণ্যের দাম বেশি।

তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন আমদানি পয়েন্টে শক্তিশালী একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। বাজার নিয়ন্ত্রণকারী বড় করপোরেট প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, সিন্ডিকেটটির সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের আঁতাত রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বাজার সিন্ডিকেটের কারণে কৃষক, শ্রমিক, দিনমজুর ও মেহনতি মানুষের ঘরে চরম সংকট তৈরি হয়েছে। মৌলিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।