Web Analytics

ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াটের ইউনিট স্বাভাবিকভাবে চালু থাকবে, ফলে সাময়িকভাবে কেন্দ্রটির অর্ধেক উৎপাদন সক্ষমতা বন্ধ থাকবে।

আদানি পাওয়ার জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে কার্যক্রমটি আগে থেকেই পরিকল্পিত ছিল। এ সময়ে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্মতি ২৬ অক্টোবর নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। সন্ধ্যা ৭টায় আদানির কেন্দ্র থেকে সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট এবং বুধবার বেলা ১টায় ছিল ৯২৭ মেগাওয়াট; তখন জাতীয় গ্রিডে মোট সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট। সংশ্লিষ্টদের মতে, শীতের কম চাহিদার কারণে সরবরাহে সমস্যা হওয়ার কথা নয়, তবে চাহিদা বাড়লে লোডশেডিং বাড়তে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।